শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

১২৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পানছড়ির কলেজগেট এলাকার চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো পানছড়ির ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

নিহতদের স্বজনরা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজন ডুবে যায়।

পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান উদ্দিন বলেন, ‘কলেজ গেইট বৌদ্ধ মন্দির এলাকায় চেঙ্গী নদীতে তিন শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।