শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

জাতি-ধর্ম ভেদাভেদ নয় আমরা সবাই মানুষ- ওসি মোঃ নাছির উদ্দিন

৯৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

জাতি,ধর্ম ভেদাভেদ না করে আমরা সবাই মানুষ মনে করতে হবে। শুক্রবার(২৮ জানুয়াির ) বিকালে উপজেলায় ওপেন হাউজ ডে উপলক্ষে বরকল থানা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য এসব কথা বলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।

বরকল মডেল থানা উপপরিদর্শক(এসআই) অভি গুপ্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন বরকল ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আবু বক্কর।

বক্তব্য ওসি বলেন,শহর এলাকার তুলনায় পার্বত্য এলাকা তথা বরকলের জনসাধারণ অনেকটা শান্তি প্রিয়।আর শান্তি প্রিয় বলে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে বলে তেমন একটা শোনা যায়নি।কিছু কিছু মানুষের মধ্যে ঝামেলা হয় এটা স্বাভাবিক। তবে এই ঝামেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক,জাত,ধর্ম বিভেদ সৃষ্টি করা উচিৎ নয়।বরং উভয়ের মধ্যে বোঝাপড়া করে সমাধান করা উচিৎ বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। তাই বিপদে আপদে সকল সমস্যা সমাধানে পাশে থাকবে বরকল থানা পুলিশ।সেইসাথে বর্তমান প্রজন্মকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সুপরামর্শ দেন ওসি মোঃ নাছির উদ্দিন।

এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শুভ মালা চাকমা,বরকল ইউপি ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য মাসাপ্রু মারমা সহ বরকল মডেল থানার পুলিশসদস্যবৃন্দ,ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।