শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটিতে নতুন করে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত

৩৯

॥ নিজস্ব প্রতিনিধি ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ হাজার ৭৮৮ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ২৪৪ জন।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ১৮৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৪৫ জন, কাপ্তাই ৮ জন, বিলাইছড়ি ৬ জন, কাউখালী ১ জন, বাঘাইছড়ি ৬ জন, জুরাছড়ি ২ জন, রাজস্থলী ২ জন, লংগদু ৩ জন ও নানিয়ারচর ২ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ৪৭৮৮ জন। আইসোলেশনে রয়েছেন ৩ জন,মৃত্যু হয়েছে ৩৪ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৪ লক্ষ ১০৭৩৪ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ৩ লক্ষ ৩০২৩ জন ২য় ডোজ গ্রহণ করেছে রয়েছে।