শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মহালছড়িতে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

৮৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব প্রয়াসী চাকমার সঞ্চালনায় পূণনির্বাচিত চেয়ারম্যান রতন কুমার শীল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ছাড়াও বিদায়ী ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ইউপি সদস্য বাকের উল্যাহ, পূন:নির্বাচিত ইউপি সদস্য মানিক রঞ্জন খীসা। আলোচনা শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী সদস্যদেরকেও একইভাবে ফুল দিয়ে বিদায় জানানো হয়।

সভায় বক্তারা আগামী উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।