শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার মোহাম্মদ পুর এলাকা থেকে মোঃ রুহুল অমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ টি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পেশায় অটো চালক মোঃ রুহুল অমিন (২৫) মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ঝলা এলাকার মোঃ আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী ও ৭ মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে মোহাম্মদপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে ৪/৫ দিন আগে স্ত্রী রাজিয়া আক্তার বাবার বাড়িতে চলে যায়। রবিবার সকাল ৯টার দিকে স্বামীর খোঁজে ভাড়া বাড়িতে এসে বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।