শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড

৭৭

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করোনা সংক্রামণ প্রতিরোধে নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩ জনকে ৮০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে মগ বাজারে বান্দরবান নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় সদর থানার এস.আই মোঃ আরিফ, জেলা প্রশাসক কার্যালয়ের বেঞ্চ সহকারী সুমন পাল সহ পুলিশ সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী দিক নির্দেশনায় কোভিড-১৯ সচেতনতায় লক্ষ্যে জনসাধারণের জন্য স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে যে সকল দিকনির্দেশনা রয়েছে সেটিকে কেন্দ্র করে শহরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়েছে। সাধারন মানুষের সচেতনতনা বৃদ্ধিতে আমাদের মোবাইল কোর্ট কাজ করছে।

এসময় মাক্স বিহিন চলাচলকারী পথচারী থেকে শুরু করে বাজার,শপিংমল,মুদি দোকান,খাবার হোটেল সহ যে সকল স্থানে জনসমাগম বেশি হয় সেই সকল স্থানে সকল জনসাধারণের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরিধান ও সর্তকভাবে নিয়ম মেনে চলা পরামর্শ প্রদান করেন।