শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

আলীকদমে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরন

৩১
|| আলীকদম উপজেলা প্রতিনিধি।|
বান্দরবানের আলীকদমে ব্র্যাক জি আই এস পি শিক্ষা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে ১৭ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে সহযোগীতা মূলক কাজ করছে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত ব্র্যাক সংস্থার মাধ্যমে আলীকদমে ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়।
সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদ্যালয় সমূহে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়।
খেলাধুলার উপকরণ বিতরনের সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আশীষ কুমার মহাজন ও ব্র্যাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান উপস্থিত থেকে বিদ্যালয় গুলোতে খেলাধুলার উপকরণ বিতরন করেন।
অনুষ্ঠানিক ভাবে খেলাধুলার উপকরণ গ্রহণ করেন জনাব আপ্রুমং মার্মা,প্রধান শিক্ষক আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধুংথোয়াই মং মার্মা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলীকদম বাসর্টার মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের হাতে একই শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে।
ব্রাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান বলেন, আলীকদম উপজেলার ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে, খেলাধুলার উপকরণ গুলো হল, ফুটবল, ক্রিকেট ব্যাট,ভলিবল, ভলিবল নেট,ক্রিকেট স্ট্যাম্প, স্কীপিং রোপ,টেনিস বল, প্রতিবন্ধীদের জন্য ৫ সেট পোষ্টারসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে।