শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩৪

।। দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনন্দ ভাগাভাগি করে সংগঠনটি।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে  ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ স্লোগানে পথচলা বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ছিলো উৎসব মুখর পরিবেশ।

এসময় জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মনির হোসেন, হৃদয় মারমা, শাহেদুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, ক্যজরী মারমাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।