শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান হোসেনকে (২৮) অপহরণের দুদিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি অঘোষিত সড়ক অবরোধ করেছেন বিক্ষিপ্ত জনতা। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং ব্যবসায়ীসহ সর্বসাধারণ স্বতঃফুত অংশগ্রহন করেছে।

সোমবার (৩জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ির আঞ্চলিক সড়কে টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষিপ্ত জনতা। পরে সকাল ১১টায় উপজেলা আওয়ামীল কার্যালয় থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন’র নেতৃত্বে আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাজার ব্যবসায়ীসহ সর্বস্থরের জনসাধারণে স্বতঃফুর্ত অংশগ্রহণ নানা স্লোগানে মুখরিত হয় রাজপথ। পরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি বাজারে সমাবেশে মিলিত হয় উপজেলার হাজারো জনতা। যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সাম’র সঞ্চালনায় সমাবেশে জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. রাজ্জাক, জেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ জব্বার, আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোকে দ্বায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে তিনটহরী ইউনিয়ন যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান হোসেনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। অন্যথায় আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা। এরপরও যদি তার কোনো সন্ধান না পাওয়া যায় তাহলে আগামী বুধবার থেকে লাগাতার হরতাল, হাটবাজার, দোকানপাট ও স্কুল কলেজ অনির্দিষ্টি কালের জন্য বন্দের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।

বক্তারা আরো বলেন, যুবলীগ নেতা ইমান হোসেনকে উদ্ধার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। পাহাড়ে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠি অপহরণ, চাদাঁবাজি, গুম করে পরিবেশ অশান্ত করে তুলছে। যুবলীগ নেতা ইমান হোসেনকে সন্ত্রাসী গোষ্ঠি অপহরণ করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে তার ফলাফল হবে আরো ভয়াবহ।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি (শনিবার) রাত ৯টার দিকে মানিকছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার একসত্যাপাড়া এলাকা থেকে তিনটহরী ইউনিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান হোসেন অপহরণ করা হয়। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।