শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবানে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী আটক

৪৮

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামায় আলোচিত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি জয়নাল আবেদীনকে (৩৩) আটক করেছে র‌্যাব। রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া নামক স্থানের পাহাড়ি জঙ্গল থেকে তাকে কৌশলে আটক করে র‌্যাব ১৫ এর সদস্যরা। ঘটনার পর জয়নাল আবেদীন আত্মগোপন করে। আটককৃত জয়নাল আবেদীনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ২২ শে ডিসেম্বর রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী জয়নাল আবেদীনসহ দুইজনকে আসামী করে লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

র‌্যাব ১৫ এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর র‌্যাব সদস্যরা বিষয়টি নিয়ে অভিযানে নামে। পরে কৌশলে রুপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা প্রধান আসামি জয়নাল আবেদীনকে আটক করা হয়।

ঘটনার শিকার ওই প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় একটি বাড়িতে একা বসবাস করত। এ সুযোগে দুর্বৃত্তরা ওই নারীকে বেঁধে ধর্ষণ করে ও পরে ঘরে লুটপাট করে।