শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কর্ণফুলীতে জেলের জালে ধরা পড়লো রাক্ষুসে মাছ সাকার মাউথ

৬২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই কর্ণফুলী নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। রবিবার (২ জানুয়ারি) দুপুের কাপ্তাইয়ের শিলছড়ি সীতাঘাট এলাকায় জেলে মোঃ রহমত আলীর জালে বিরল প্রজাতির এ রাক্ষুসে মাছটি ধরা পড়ে। তিনি মাছটিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যান। ইউএনও মুনতাসির জাহান, মাছটিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে মাছটিকে মেরে ফেলা হয়।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলে। এই মাছের কাটা বেশী,মাংস কম, তাই মানুষ এটাকে খায় না। তবে এরা অন্য মাছকে খেয়ে ফেলে।