শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

ভ্রাম্যমান আদালত কর্তৃক লংগদুতে ৩টি করাতকল বন্ধ ও জরিমানা

৩৯

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অনুমোদন বিহীনভাবে স’মিল (করাত কল) স্থাপন করে ব্যবসা করার দায়ে তিনটি স’মিল বন্ধ ও আর্থিকভাবে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মাইনুল আবেদীন এ আদালত পরিচালনা করেন বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে লংগদু উপজেলা প্রশাসন উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালুমাঝিরটিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৩টি অবৈধ স’মিল (করাত কল) বন্ধ করে তালা লাগিয়ে (সিলগালা) করে দেওয়া হয়। এছাড়াও তিনটি করাত কল মালিক পক্ষকে মোট ৯ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এসময় ঝুম নিয়ন্ত্রন বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, লংগদু থানার পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোঃ বশির সহ বনবিভাগের সদস্যগন উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় করাত কল মালিক তিনজনই কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। এসময় লংগদু থানা পুলিশ ও বনবিভাগের লোকজন করাত কল তিনটিতে সীল করে দেওয়া হয় ।

অবৈধভাবে করাত কল বসিয়ে ব্যবসা পরিচালনা করা দায়ে তিন মালিক মোঃ আব্দুল হালিম, রফিকুল ইসলাম, মানুনুর রশীদকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মাইনুল আবেদীন জানান, যতদিন বৈধ কাগজপত্র দেখাতে পারবে না ততদিন এই করাত কল বন্ধ (সিলগালা) থাকবে। অবৈধ স’মিল বন্ধের ব্যাপারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।