শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মা-বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ট

বোধিপুর বন বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ পূজার সমাপনী ও ধর্মীয় কনভেনশন অনুষ্ঠিত

৫৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নের বোধিপুর বন বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ পূজা সমপনী, ধর্মীয় কনভেনশন, কৃতি, গুনীজন সম্মাননা ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার ( ৩১ ডিসেম্বর ) বিকালে বোধিপুর বনবিহারে বেইন ঘর মাঠ প্রঙ্গনে শত শত পূর্ণ্যার্থীর অংশ গ্রহনে ধর্মীয় কনভেনশন সভা অনুষ্ঠিত হয়।

ধর্মালোচনা অনুষ্ঠানে কেয়া চাকমার সঞ্চালনায় ও ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ (টি এফবি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বোধিপুর বন বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনবোধি মহাথের এর সভাপতিত্বে ধর্মদেশনা দেন প্রধান ধর্মদেশক প্রাচ্য ভাষা বিভাগীয় প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. জিনবোধি মহাথের।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, নিশীথ বরন চাকমা, জ্যোতিন্দ্র চাকমা, টি.এফবি এর সাধারন সম্পাদক সঞ্জয় চাকমা (বাবু) ও বোধিপুর বনবিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র মনি চাকমা।

প্রধান ধর্মদেশক প্রাচ্য ভাষা বিভাগীয় প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. জিনবোধি মহাথের বলেন, যারা শ্রোতা আছেন তারা মনের খোরাগ পাচ্ছেন না আর আমরা যারা গুরু আছি গুরুদের জ্ঞানতা বক্তদের মধ্যে প্রদান করছিনা তাই আপনাদের সাথে দূরত্ব আর আমাদের সাথে তোমাদের দূরত্ব রয়েছে। তাই ধর্মীয় গুরুদের বলবো তোমাদের ধর্মীয়জ্ঞান বক্তদের কাছে প্রচার করে বক্তদের ধর্মের প্রতি উদ্ধুব্ধ করতে হবে। তিনি আরোও বলেন. প্রত্যক পরিবারে নিজের সন্তানদের ধর্মীয় জ্ঞান সর্ম্পকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যক মা, বাবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার কারনে সন্তানদের ভবিষৎ প্রজম্মকে অন্ধকার জীবন থেকে আলোর জগতে ফিরে আসতে পারে। তিনি সন্তানদের উদ্দেশ্যে বলে মা-বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ট তাই সবার উচিত মা-বার প্রতি শ্রদ্ধা রাখা। পৃথিবীতে ধর্ম আছে বিধায় মহামারী করোনা থেকে রক্ষা পেয়েছি। তিনি সবাইকে অনন্ত সাত দিনের মধ্যে একদিন হলেও ভ্রত পালনের জন্য অনুরোধ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা বলেন, প্রত্যেক মানুষের ধর্মের দরকার আছে কারণ ধর্ম না থাকলে মানুষ উশৃঙ্খলভাবে জীবন যাপন করেন। ধর্মের কারনে মানুষ শৃঙ্খলভাবে জীবন যাপন করছে। তাই আমাদের সকলের ধর্ম পালন করতে হবে। তিনি আরোও বলেন, ভগবান বুদ্ধ ২৫০০ বছর আগে জন্মগ্রহন করেছেন এই পৃথিবীতে সকল প্রাণীর মঙ্গল করার জন্য ধর্মদেশনা করে গেছেন অহিংসাই পরম ধর্ম। হিংসাকে জয় করার পথ হিংসা নয়, তাই প্রেম, অহিংসা এবং সর্বজীবের প্রতি দয়াবান হতে হবে।

তিনি বোধিপুর বনবিহার উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে ১০লক্ষ টাকা প্রদানের আশ্বাস দেন। এর আগে বৌদ্ধ কনভেনশন অনুষ্ঠানে ৯ জনকে কৃতি ও গুণীজনকে সম্মননা দেয়া হয়।