শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

১৫১

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে গত ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রে গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামীলীগ প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৮৩২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা পেয়েছেন ৩০৫ ভোট। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা ৮ টি কেন্দ্রে ৩ হাজার ৩২১ ভোট অর্থাৎ ১১৯৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় স্থগিত ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটসহ ৩ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৫৪ ভোট। সাজাই মারমা মাইসছড়ি ইউনিয়নে এবারসহ ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এবারে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাইসছড়ি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাজাই মারমা বলেন, সকল সম্প্রদায়ের ভালোবাসায় আবারো তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আগামীতে তিনি সবার সুখে-দুখে পাশে থাকবেন এবং সকলের সহযোগিতা নিয়ে ইংরেজি নতুন বছরের নতুন আঙ্গিকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।