শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

কাপ্তাইয়ে পাসের হার ৮৯% জিপিএ – ৫ পেয়েছে ১শত ৮ জন

৯৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর কাপ্তাই উপজেলায় আশানুরূপ ফলাফল অর্জন করেছে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৯% বলে জানান কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট ১ হাজার ৩ শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তম্মধ্যে পাস করেছে ১ হাজার ২ শত ১২ জন। পাসের হার ৮৮.২০%। এবার কাপ্তাইয়ের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১শত ৭ জন। এর মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে জিপিএ- ৫ পেয়েছে ৬৭ জন। এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে জিপিএ- ৫ পেয়েছে ১৩ জন। এসএসসিতে শতভাগ পাসের তালিকায় এবারও কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ তাদের ধারাবাহিকতা রক্ষা করেছেন। এ প্রতিষ্ঠান হতে ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছে।

অপরদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাসের হার শতভাগ বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা হতে সর্বমোট ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। দাখিলে কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা হতে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, দূর্গম এলাকা হওয়া সত্বেও এ বছর কাপ্তাইয়ে পাসের হার সন্তোষজনক। আমরা মানসম্মত শিক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও শতভাগ সফলতা অর্জন করবো।