শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

৮৫

॥ মোঃ আরিফুর রহমান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)  বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজম্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে আলোকিত ও জ্ঞাননির্ভর মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।