শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

৩৮

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন, বিএএমএস, পিএএমএস।

শুরুতেই আকাশে বেলুন উড়িয় সমাবেশ উদ্বোধন করা হয়। পরে বান্দরবান হিলভিউ কনভেনশন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন,বিএএমএস,পিএএমএস বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আমাদের অবদান রয়েছে। এছাড়াও আমাদের সদস্যদের সামরিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ড্রাইভিং সহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান করেন।

এসময় জেলা আনসার ভিডিপি কমান্ডার সাহাদাত হোসেন, এএইচএম, লামা ৩২ আনসার ব্যটালিয়নে পরিচালক আজিম উদ্দিন, রুমা ১৯ আনসার ব্যটালিয়নে পরিচালক আব্দুল মজিদ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সকল উপজেলা দলনেতাদের একটি করে ফনেক্স সাইকেল এবং দলনেত্রীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়।