শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষণা

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএম হাসমত উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম।

বুধবার (২৯ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিকান্দার হোসেন চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কল্যাণ সংগঠক মোঃ বোরহান উল্লাহ মিয়ার উপস্থিতিতে ২৭ ডিসেম্বর জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে এটিএম হাসমত উল্লাহ (ছাতা) ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন (চেয়ার) পেয়েছেন ২৮৮। সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম (মাছ) ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আকবর আবু (দোয়াত কলম) ২৩৫ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মো: কামাল উদ্দিন (হারিকেন), যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মো: জামাল উদ্দিন (আম), সাংগঠনিক পদে মোঃ নজরুল ইসলাম বাপ্পি (টেলিফোন), কোষাধ্যক্ষ পদে মোঃ সোলায়মান (খেঁজুর গাছ), প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (কলস), দপ্তর সম্পাদক পদে মো: তারিকুল ইসলাম নয়ন (বৈদ্যুতিক পাখা) নির্বাচিত হয়েছেন। কোন প্রতিদ্ধন্ধি না থাকায় সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম বাহার (বটগাছ) বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে মোঃ আজিজুল ইসলাম (ডাব), মোঃ তৈয়ব আলী (গোলাপ ফুল), মোঃ কামাল উদ্দিন (টেলিভিশন) মোঃ ইউসুফ আলী (হাঁস) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষনার সময় রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, সদস্য মোঃ আজগর, মোঃ হাসান, মোঃ ইমামুল হক উপস্থিত ছিলেন।