শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে আসবাবপত্র ও সেগুন কাঠ জব্দ

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট পুরাতন বাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান আসবাবপত্র ও কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা হতে ১২টা পযন্ত যৌথবাহিনী পুরাতন বাজারের ৬টি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তৈরিকৃত সেগুনের আসবাবপত্র ও গোলকাঠ জব্দ করে। এসব আসবাবপত্র ও গোল সেগুন কাঠ জেটিস্থ ফরেষ্ট স্টেশন অফিসে মজুূদ রাখা হয়েছে। জব্দকৃত আসবাবপত্র ও গোল সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানা যায়।

দক্ষিণ বন বিভাগ জেটিঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা প্রীতিময় চাকমা জানান, যৌথবাহিনী অভিযানের সময় খবর দিলে বন বিভাগের লোকজন সেখানে যায় পরে কাঠগুলো অফিসে আনা হয়।