শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাজস্থলীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

৩৯

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা রাজস্থলী উপজেলার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) রাঙ্গামাটি জেলার রাজস্থলীর তৃণমূল পর্যায়ে নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া পাড়ায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাবেয়া পারভিনের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা,সাংবাদিক চাউচিং মারমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এতে বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।