শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বৈরাগী পাড়া গ্রামে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

৮৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় বৈরাগী পাড়া গ্রামের শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামে বৈরাগী পাড়া কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা করা হয়।

বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি সীতারাম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূষণছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বৈরাগী পাড়া এলাকার ১৪৮ নং মৌজার কার্বারী যুগেশ্বর চাকমা, বিশেষ অতিথি বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা ও সমিতির সাংগঠনিক সম্পাদক লক্ষী মন চাকমা,সদস্য এ্যান্টি চাকমা, বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন চাকমা, কোষাধ্যক্ষ সাধন চাকমা সহ সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতি সীতারাম চাকমা বলেন, প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতির শীতবস্ত্র বিতরণের উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য। অত্র এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত খুশি। সেইজন্য প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির শ্রীবৃদ্ধি কামনা করেন সভার সভাপতি ও বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি সীতারাম চাকমা।

বিশেষ অতিথি নিরত বরন চাকমা বলেন,সমিতির উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় প্রধানমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত ত্রাণ ও দূর্যোগ প্রকল্পের আওতায় শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ছিন্নমূল পরিবারকে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগটি বাস্তবায়ন করে আসছে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি। তাই এবারেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সহায়তায় শীতার্ত পরিবার হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তারজন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিরত বরন চাকমা।

আলোচনা সভা শেষে ২০ জন শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।