পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫৬
এই নেতার নাকি আরো বহুত কূকীতি,বেশী সমুয় দেওনের দরকার নাই
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫৬ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….
মা’জননীগো, ইউনিয়ন পুরিষ নির্বাচন লইয়া দেশের সমতলের মতন পাহাড়েও লাট্টালাট্টির ঘটনা ঘটিয়াছে। তয় নেতৃত্বের শুরুর এই চেয়ার লইয়াও যদি এইভাবে গোলাগুলি, মাইরপিট হইতে থাকে বড় চেয়ার লইয়াতো বুজিয়া উঠিবার আগেই মাইর চলিবে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া পাহাড়েওতো কে কারে লটকাইবে, পটকাইবে, ছিটকাইবে এইসব চলিতেছে। বহুতেতো পুরিস্থিতিরে চুইংগামের মতন টানিয়া লম্বা করিতে চালইন চালাইতেছে। মাদার ডিস্ট্রিক্টের নেতার চরিত্র লইয়া যুবলীগরে ডুবাইয়াছে। চরিত্রহীন নেতারে বাঁচাইতে তাইনের বহুত নেতা নাকি ঢাকার পার্টি আফিসে দেন দরবার করিয়াছে যুবলীগের বহুতে কহিলো ফষ্টিনষ্টি করিয়া শেষে ঐ নেতা কবুল করিয়া এ দফায় বাঁচিয়াছে। তয় লম্পট এই নেতার নাকি আরো বহুত কূকীর্তি। অস্ত্রধারীরা এই বার আবিস্কার চাকমারে গুলি করিয়া হত্যা করিয়াছে। মাদারডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন ছাড়া অটোরিক্সা লইয়া আমামীলীগের চেলা চামুন্ডারা নাকি চুষিয়া যাইতেছে। মা’রে দলের ত্যাগী নেতারা তিন পাহাড়ের আনাচে কানাচে প্রকৃত নেতা বাঁচাই করিতে চিরুনী চালাইতে আপুনারে ফরমায়েশ করিতেছে।
মা’জননীগো মেয়রের পর সম্প্রচার পুতিমন্ত্রী মুরাদের বিদায় দেশের দাদু-দিদিরা বেজায় খুশি। এই মুরাদদের আনা নেয়ার পিছনের মুরিদদেরও ধরেন। দলের ভিতর মুরাদের মতন বহু শয়তান, রক্তচোষা জোঁকের দল প্যাঁচ দিয়া টাগ লাগাইয়া বসিয়াছে বলিয়া দলের বহুতের ইশারা। গোটা দেশের পুরসভার মেয়রগোর তথ্য তালাশ লইবেন। রাজধানী হইতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত চালইন দিয়া ছাঁকেন। আপুনার মুন্ত্রী-এমপি বহুতের টোঁটেতো লাগামও নাই। দেশ-দশের উন্নয়নে টাকা মারিয়া দিয়া হাজার কুটি টাকার অষ্টধাতু মার্কা চোরাইয়াদের দেশের মাটিতে দ্রুত বিচারের ব্যবস্থা করেন।বগুড়ার সাব-রেজিস্ট্রার দাদুর সরকারি কর ফাঁকি লইয়া কানঘুষো চলিতেছে। বাগের হাটের মেয়র সমেত ঊনিশ জনের বিরুদ্ধে আড়াই কুটি টাকার লুটের ঘটনায় দুই মামলা। আপুনার মুন্ত্রী এমপিগোর পিএস-সিএসদের পিছনেও গুরিন্দা ফিটিং করেন। মা’রে মনে রাখিতে হইবে ‘সমুয় গেলে সাধন হইবে না’।
মা’জননীগো ধার্মিক ধর্মকে বাঁচায়, বিনয় মানবতাকে পুতিষ্ঠিত করে, বিজ্ঞ অজ্ঞদের সুশিক্ষাই দেয়, জ্ঞান অন্ধুকারকে আলোয় পুরিণিত করে। এই হ¹লই আপুনার আছে, বিশ্ববাসীও জানে। স্বাধীনতা-মানবতাবিরোধীরা বঙ্গবন্ধুর বংশধরদেরও নিশ্চিহ্ন করিতে বহু চক্রান্ত চালাইয়াছে। মহা দুঃখ স্মৃতি বিসর্জন দিয়াও মানবতা দেখাইয়াছেন। আপুনার নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সমুন্বয় করিয়া বেগম জিয়ার এই সমুয়ে আরো একবার মানবতা দেখান যায় কিনা এই অধম বেকুব দাদুর পরামর্শ। মা’রে আপুনারে চির বিদায় করিতে এক দুই নয় বহুবার চেষ্টা চালাইয়াছে প্রতিহিংসা পরায়ণ কাপুরুষের দল। তয় রাখে আল্লা মারে কে। আপনি মানবতা আর দেশের উন্নয়নের জইন্য টানা কাজ চালাইয়া যাইতেছেন তয় লাগামহীন ঘোড়া আর ঘরের ইঁদুর গুষ্টিরে খোঁড়া বানাইয়া দেন। বরিশালের ফারিয়া গর্ডেনে বোমা বানাইতে গিয়া দুই হাত বিচ্ছিন্ন ঘটনার পিছনের সারিতে আরো কারা। নীলফামারীতে পাঁচ জেএমবির কর্মপরিখল্পনা ছিল ভয়াবহ। প্রতিকুলরে বেশী সমুয় দেওনের দরকার নাই। মুরাদ লইয়া হানিফ দাদুরে দাঁড়ি কমা দিয়া কথা কহিতে আদেশ করেন।
মা’গো আপুনার অর্জিত জনগনের উন্নয়নের পাচারকৃত হ¹ল অর্থ ফেরৎ আনিতে জোর চালান। হেই লগে অর্থ পাচারকারী যেই হোক কলার ধরিয়া টান দেন। পুলিশ বিভাগে দুর্নামের জড়িতদের শাস্তির বিষয়ে পুলিশ প্রধান দাদুরে খোঁজ রাখেন। কাফকোর মঞ্জু দাদুর সাবজেক্টে দুদককে আগাইতে কহিবেন। জাতীয় গৃহায়ন কর্তাগোর প্লট বরাদ্দ লইয়া তালিমালির বিষয়ে দুদককে মাঠে নামিতে আদেশ করিবেন। অর্থ লোপাটের কারনে পাঁচ ব্যাংক কর্তাকে বিদেশ যাত্রায় না করিয়াছে হাইকোর্ট তয় পলাতকদেরও দেশে ফিরাইতে দেশের অর্থ বিজ্ঞ দাদুরা হাইকোর্টের কড়া আদেশ প্রার্থনা করিয়াছেন। যশোর শিক্ষা বোর্ড এর সাত কুটি টাকার লুটের হিসাব লইবেন। দেশের দাদু-দিদিগোরে বর্ডার এলাকায় বিএসএফ অত্যাচার চালাইতেছে। ইউপি নির্বাচন লইয়া যেইভাবে মাইর চলিতেছে তাতে ভোটের উপর দেশের দাদু-দিদিগোর অনাস্থা আসিয়া যাইবে। তয় মা’গো আস্থার সংকট হইলে অস্থিত্ব ধরিয়া রাখন মুশকিল হেই চিন্তা করিতে হইবে। যে কোন মূল্যে দূর্নীতির লাগাম টানিতে হইবে।
কক্সবাজারের মহেশখালীর মেয়র মুক্তিযোদ্ধারে নাকি কোপাইয়াছে। তাইনে কি পৌর পিতা নাকি ঘাতক হেইখানের দাদু-দিদিরা কুইশান করিয়াছেন। কাগারে নাকি বন্দী নির্যাতন হএিতছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়ার পর এইবার নালায় পড়িয়া শিশুর মৃত্যু। সাতাইশ মামলার আসামী মশিউর র্যাবের হাতে আটক। মা’গো, ২০০৩ সালে চাঁটগার বাঁখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যার বিচার কবে শেষ হইবে জানিতে চাহে চাঁগার দাদু-দিদিরা। রোহিঙ্গা প্রত্যাবর্তনের উপর জোর দেন। নালা নর্দমায় পুড়িয়া আকালে দাদু-দিরি প্রাণ যাইতেছে। মশা নিধনের লাগাতার নানান কিচিমের উদ্যোগ লইলেও মশাতো মরে না কেন কুইশান করিতেছে চাঁগার দাদু-দিদিরা।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো এই বিজয়ের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাসা। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ১২ ডিসেম্বর, ২০২১ খ্রীঃ