শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মানিকছড়িতে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

৯৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সমসের আলী, সাধারণ সম্পাদক এমএন কবির আম্রাফসহ ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।