তার মানে হইলো সর্ষ্যরে ভিতর যে ভুত হেইডা আমিও হাড়ে হাড়ে টের পাইতেছি
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
উবা জেঠা কহিলেন, তিন পার্বত্য জেলার বন, প্রাকৃতিক পানির উৎস ও জীববৈচিত্র্য রক্ষায় রুল জারি করিয়াছেন মহামান্য হাইকোর্ট। হেই লগে এইসবের সহিত সংযুক্ত সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব সহ বাইশ কর্মকর্তারে কারণ দর্শাইয়াছেন হাইকোর্ট। হেই লগে প্রাকৃতিক জলধারার প্রবাহ এবং জলের উৎস ব্যবস্থাপনা আর পার্বত্য চট্টগ্রাম প্রবিধান ১৯০০-এর অধীনে পাড়া সংরক্ষিত বন বা মৌজা বন পরিচালনার জইন্য কেন যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হইবে না তাহাও জানিতে চাইছেন। আইনজীবির উবাথোয়াই মারমার করা রিট পিটিশনের সুনানীতে গেল পাঁচ ডিসেম্বের হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ এই মহা আদেশ দিয়াছেন। যাউ¹া এইবার মাহামান্য হাইকোর্ট এর আদেশ আমান্য না করিলে পাহাড়ের জীববৈচিত্র্য এর সঠিক ব্যবস্থাপনা হইবে, চিন্তায় আছি…
আমাগো উন্নয়ন বোর্ড চেয়ারমন নিখিল জেঠা রাঙ্গামাটির দুইটি সেতু দুই বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদার ও লাল বাহাদুর ছেত্রী এর নামে নামকরণ করিবেন বলিয়া ঘোষান করিয়াছেন। সেতু দুই খান আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে রাঙ্গামাটি সফর করিলে উন্নয়ন প্রকল্পের অংশের জুগুলুক্যা পাহাড় ও পুরানবস্তি সেতু। যাহা উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করিয়াছে। যাউ¹া আমাগো মাহান মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রশাংসার উদ্যোগ। কথা হইলো চেয়ারমন নিখিল জেঠার হ¹ল দিক সুদক্ষ চিন্তা লইয়া আগনের দরকার, চিন্তায় আছি…
আমাগো পার্বত্য মুন্ত্রী বীর জেঠা কহিলো, শত্রুকে আঘাত করা যাইবে না। হ¹লেরই মন জয় করিতে হইবে। দেশের জেঠা জেঠি-রা সুখী না হইলে রাজনীতিও বৃথা। তাইনে গেল বিষুধবার রেড ক্রিসেন্টর অনুষ্ঠানে এইসব কহিলেন। এই হইলো পাক্কা সত্যি বয়ান। কিন্তু কথা হইলো আমাগো দেশে যেই রাজনীতি চলিতেছে জনগন সুখী না হইলেও চরম দুঃখী, না হইলে ইউনিয়ন পুরিষদের নির্বাচনেও কি ফটর ফটর করিয়া জেঠা-জেঠিগোর জীবন কাড়িয়া লইতেছে, চিন্তায় আছি…
হাশেম জেঠা কহিলো, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যান এর চাকায় পিষ্ট ইয়া এক যুবকের পা শরীর হইতে বিচ্ছিন্ন হইয়াছে। গেল সমবার বিকালে উপুজেলার নতুন পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা। পুলিশ জেঠারা কহিলো পা হাড়ানো বাদশা মিস্ত্রীর জীবন এক্কেবারে অন্ধাকারে নিমজিÍ হইয়াছে। তয় পলাতক চালকরে আটক করিতে চেষ্টা চলিতেছে। কথা হইলো দ্রুত চেষ্টা না চালাইলে পরে বিফলে যাইবে, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, লামা উপুজিলার লামা-রূপসীপাড়া-মংপ্রু পাড়া সড়কের উন্নয়ন প্রকল্পের কামে হেইখানে বহু জেঠা-জেঠির সম্পাদক সরকার অধিগ্রহন করিলেও তাইনেগোর কোন ক্ষতিপূরণ পায় নাই। কোন কোন অসহায়রা জমি সম্পদ হারাইয়া এখুন আয়ও হারাইয়াছেন। কথা হইলো যারা জমি অধিগ্রহন করিয়াছেন তাইনেরাতো আর বধির নয় মাঝে মইধ্যে হাঁক ডাক করিতে হইবে। হ¹লেইতো কহে কান্ধিলে পোলা দুধ পায়, চিন্তায় আছি…
শহীদ জেঠা কহিলেন, লামার ফাসিয়াখালির ইয়াংছা এলাকায় ঘরে কেউ না থাকার কারনে এক প্রতিবন্দী মাইয়ারে পাশের যুবক ধর্ষণ করিয়াছে। এই ঘটনা লইয়া হেইখানের ক্ষতিগ্রস্ত পরিবার থানার আশ্রয় লইয়াছেন। গেল বুধবার রাইত ১১টায় পাশের যুবক আলতাজ উদ্দীন সুযোগ বুইজা এই অপরাধ কাম করিয়াছে। ব্যাটারে চরম শাস্তি দেওনের দরকার, চিন্তায় আছি…
হন জেঠা কহিলো, খাগড়াছড়ির মং সার্কেল এর রাজ পূন্যাহ অনুষ্ঠান শুরু হইয়াছে। গেল শুক্রবার ঐতির্হ্যের এই প্রথাগত রাজ শাসনের পল্লিতে এই উৎসব। কথা হইলো এইসব হইলো আমাগো ঐতির্হ্য, দেশের ঐতির্হ্য প্রতি বছরই আনন্দ উদ্দীপনায় বড় আকার অনুষ্ঠান পালন করা দরকার, চিন্তায় আছি…
হ্লা জেঠা কহিলো, থানচিতে দুই ইউনিয়ন পুরষিদের তিন সদস্য বিনা পুতিদ্বন্ধিতায় নির্বাচিত হইয়াছেন। গেল সমবার মনোনয়পত্র বাঁচাই করিয়া আর প্রতিদ্ব›ন্ধী না থাকনের কারনে তাইনেরা বিজয়ী। যাউ¹া টাকার আর মারামারি হইতে অন্ত কিছুটা হইলৌ রক্ষা। না হইলে দেশে এক্কোবারে এই চোট্ট চেয়ার লইয়াও যে উত্তাল পাত্তাল চলিতেছে তাহাতে ভালাইতো হইয়াছে। না হইলে কওনতো যায়না কারে কে পটকাইবে লটকাইবে, চিন্তায় আছি…
আকাশ জেঠা কহিলো, বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে আমাগো অতিরিক্ত জেলা প্রশাসক রহমান জেঠা ১৮ হাজার অভিযোগ কমিশিনে জমা হইয়াছে বলিয়া বক্তব্য দিয়াছেন। গেল বিষুধবার ইে দিবস পালন অনুষ্ঠানে তাইনে এইসব কহিলেন। কথা হইলো দিবস যা পালিত হয় তা ভালোই হয়। কিন্তু দিবসের তাৎপর্যগুলাইন সঠিক পালিত হয় না। অবার আমাগো মাহামান্য প্রেসিডেন্ট দুর্নীতির বিষয়ে দুদকের নিজেদের অনিয়ম সরাইতে আহ্বান করিয়াছেন, তার মানে হইলো সর্ষ্যরে ভিতর যে ভুত হেইডা আমিও হাড়ে হাড়ে টের পাইতেছি, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। যোগ হইয়াছে ইউপিতেও ফটাফাটি। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১২ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ