শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচরে প্রথাগত নারী নেতৃবৃন্ধদের সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা

৪৩

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি নানিয়ারচরে প্রথাগত নারী নেতৃবৃন্ধদের অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের নানিয়ারচর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের রাঙ্গামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু আনস ত্রিপুরা, জেলা প্রকল্প ব্যবস্থাপক (প্রসাশন) বেগম নিলুফা নাজনীন, জেলা ট্রেনিং ইনস্টাক্টার সোমা চাকমা, তটিনি চাকমাসহ উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ২ ইউনিয়নের গ্রামের প্রদান মহিলা কার্বারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ১৬টি বিষয়ে আলোচনা করেন এর মধ্যে মা ও শিশু বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, নবজাতকের সঠিক পরিচর্চা, সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোঁয়ার জন্য পাড়ার মহিলা কার্বারীদের আহবান জানান।

বক্তারা এসময় প্রসূতি মায়েদের গর্ভবতী অবস্থায় কমপক্ষে ৪বার চেকাপ করার প্রয়োজন বলেও মন্তব্য করেন।

প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, পুরনো দিনের নিয়ম কানুন গুলো পরিবর্তন করে নতুন করে কাজ করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দৌরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে।

তিনি আরো বলেন, মহিলা কার্বারীদের যেন সরকারি ভাতা প্রদান করা হয় এজন্য ইতিমধ্যে সরকারী পর্যায়ে জেলা প্রশাসকের আলাপ হয়েছে। সরকার নারীবান্ধব, আশা করি দ্রুত এটা বাস্তবায়ন হবে।