শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে

খাগড়াছড়িতে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মনোনয়ন পেলেন যারা

৩৪২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

গত রবিবার (৫ডিসেম্বর) বিকালে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়। সোমবার (৬ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করে দলটি।

খাগড়াছড়ি ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা (বর্তমান মেম্বার), কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মারমা (বর্তমান চেয়ারম্যান), গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা (বর্তমান মেম্বার), পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান) ও ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান)।