শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাঙ্গামাটির কাউখালীতে অস্ত্র সহ ৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম কচুছড়ি উপর পাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও ৫০ কেজি গাঁজা সহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৫ ডিসেম্বর) সকালে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম কচুছড়ি উপর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাজা চাষী জ্ঞান জোতি চাকমা (৩৫) কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক, টুটু ভোরের রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৩ রাউন্ড গুলি, ১টি চাঁদা আদায়ের রশীদ বই, চারটি মোবাইল, ৫০ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি গাজার বর্তমান বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা। আটকৃকতদের জিজ্ঞাসাবাদের পর কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকৃকতদের বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।