শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

থানচিতে চার ইউপি নির্বাচনে যাচাই বাছাই সম্পন্ন

৫০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্যা ও সাধারণ সদস্য প্রার্থীদের কোন অভিযোগ ছাড়া বৈধ করে নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তিন রিটার্নিং অফিসার ১৩ জন চেয়ারম্যান পদ, ৩৩ জন সংরক্ষিত মহিলা আসন, সাধারণ আসনে ১১৬ জন প্রার্থীদের বৈধ ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই শেষের থানচি সদর ও বলিপাড়া ইউপি জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ ভূয়া রিটার্নিং অফিসার ঘোষনা মতে, থানচি সদর ইউপি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অংপ্রু ম্রো, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো, ক্রাপ্রুঅং মারমা, ও বলিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়াম্যান জিয়াঅং মারমা, স্বতন্ত্র প্রার্থী ক্যসাউ মারমা, মংক্যসিং মারমা’কে প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। এছাড়াও তিনি এই দুই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ আসনে ৫৬ জন’কে প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করা হয়।

এদিকে ১নং রেমাক্রী ইউপিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুন কিমার চাকমা রিটার্নিং অফিসার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তিনি আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান’কে চেয়ারম্যান পদে মুইশৈথুই মারমা (রনি), স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা, সংরক্ষিত আসনে ৭ জন, সাধারণ আসনে ২৭ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করেন। এবং ২নং তিন্দু ইউনিয়নের উপজেলা প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত তিনি আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, স্বতন্ত্র প্রার্থী ভাগ্য চন্দ্র ত্রিপুরা, অলসেন ত্রিপুরা, মংসাই মারমা, থোয়াইসিংমং মারমা, চেয়ারম্যান পদে বৈধ্যতা এছাড়াও সংরক্ষিত ৯ জন, সাধারণ আসনে ৩৩ জনকে প্রার্থীতা বৈধ ঘোষনা করেন তিনি।

উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা তরুন কুমার চাকমা বলেন, নির্বাচন কমিশনে ঘোষনা অনুযায়ী ৪র্থ ধাপে নির্বাচন হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এতে বান্দরবানে থানচি ও রোয়াংছড়ি উপজেলার ৮ ইউপিতে মনোনয়ন জমাদানের শেষ ২৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়ন যাচাই বাছাই ২৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর এবং নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।