শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

৬০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সশস্ত্র বাহিনীর কমান্ডার আবিস্কার চাকমা (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সদর উপজেলা বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করছেন আবিস্কার চাকমা। ঐসময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবিস্কার চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে বলে জানা গেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। টিম ঘটনাস্থলে পৌছালে বিস্তারিত জানা যাবে #