শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিদর্শনে বিলাইছড়ির ইউএনও

৭১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশনে অবস্থিত শতবর্ষী সেবা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিদর্শন করেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ মিজানুর রহমান। সোমবার(২৯নভেম্বর) সকালে হাসপাতালে এসে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং তাঁকে অভ্যর্থনা জানান।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা, কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত হাসপাতালের মেডিকেল অফিসার, নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মিজানুর রহমান বলেন, বিলাইছড়ি উপজেলার অনেক দরিদ্র জনগণ এই হাসপাতালে এসে স্বল্পখরচে উন্নত মানের সেবা গ্রহণ করে থাকে। এই হাসপাতালের সেবার মান এবং পরিস্কার পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। বেসরকারিভাবে পরিচালিত এই হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্য সেবার প্রতিকৃত। তিনি হাসপাতালের আরোও সমৃদ্ধি কামনা করেন।