শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

আলীকদমে চেয়ারম্যান পদে নৌকা ২, স্বতন্ত্র ২

৯৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী ২ ও স্বতন্ত্র প্রার্থী ২ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে একে একে ৪টি ইউনিয়নের কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে।

ইউপি নির্বাচনে বেসরকারী ভাবে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ১নং আলীকদম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন,চৈক্ষ্যং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কফিল উদ্দীন কুরুকপাতা ইউনিয়নে ক্রাতপুং ম্রো।

নাছির উদ্দীন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩২১ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে আনোয়ার জিহাদ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ২২ ভোট, আনারস প্রতীকে বাদশা মিয়া ৮৭৬ ভোট, চৈক্ষ্যং ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন ৩ হাজার ৪ শত ১৮ ভোট, তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকে ফেরদৌস রহমান ৩ হাজার ১৮৫ ভোট, ৩ নং নয়াপাড়া ইউনিয়নে আনারস প্রতীকে এম.কফিল উদ্দিন ২ হাজার ৪৫৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে ফোগ্য মারমা ১ হাজার ৯৩৩ ভোট, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন নৌকা প্রতীকে ক্রাতপুং ম্রো ২ হাজার ১ শত ৮৯ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী খামলাই ম্রো আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৮৭ ভোট।

আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের নৌকা প্রতিকে ১ জন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ২ জনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন ।

এদিকে, আলীকদম,চৈক্ষ্যং, নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম ঘোষণা করলেও কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ীর নাম এখনও ঘোষণা করেননি।