শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে একে-৪৭ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

৬৮

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে নানিয়ারচর সেনা জোন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাছড়া নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি একে-৪৭(চায়না), সহ ১টি এর ম্যাগাজিন, ১৮ রাউন্ড এ্যামুনিশন, ১টি ৫.৫৬ অটোমেটিক পিস্তলের ম্যাগাজিন, ১টি ৫.৫৬ ক্যালিভার অটোমেটিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড এ্যামুনিশন,১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, নগদ আড়াই লক্ষ টাকা এবং বেশকিছু চাঁদার রশিদ উদ্ধার করা হয়েছে। ইউপিডিএফ (মূল) দলের আস্তানায় বলে জানান তবে আস্তানা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।