শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মহালছড়ি সদর ইউনিয়নে নৌকার সমর্থনে শোডাউন

৬৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে বিশাল প্রচারণামূলক শোডাউন করেছে মহালছড়ি সদর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রতন কুমার শীল।

শুক্রবার (২৬ নভেম্বর ) বিকালে নৌকা প্রতীকের সমর্থনে বিশাল মিছিল সহকারে শোডাউন করেছে রতন কুমার শীল এর কর্মী সমর্থকেরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোডাউনটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে সমাপ্ত হয়। আজ থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর মাত্র ১ দিন পরেই হচ্ছে ভোটগ্রহন।

মহালছড়িতে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৪০ জন আর নারী ভোটার ৬ হাজার ৩৭১ জন।