শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৩৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪নভেম্বর) সকাল ৯টায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক/শিক্ষকা ও কেয়ারটেকারদের মাসিক এ সমন্বয় সভা হয়।

সভায় শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়া লেখার কেন্দ্র মান আগামীতে আরোও ভালো করার বিষয়ে আলোচনা করা হয়। এতে সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার এম মাঈনুল আলম মুবিন। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া, মাষ্টার টেইনার মোঃ বখতিয়ার হোসেন।

প্রধান অতিথি বলেন, সকল শিক্ষক সরকারের নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন। উপজেলার মসজিদ সমুহে সরকারি বিভিন্ন নির্দেশনা সমুহ জনগনের কাছে পৌছানোর আহবান করেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মুসল্লিদের সচেতন করার নির্দেশনা দেন। শিক্ষা কার্যক্রমের প্রসার বৃদ্বির পাশা পাশি শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে। এসময় সকল কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন।