শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটির রাজস্থলীতে এক ব্যক্তির আত্নহত্যা

৪০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

জলার রাজস্থলী উপজেলার হাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে আবদুর রহিম (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ২ ঘটিকার সময় হাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবদুর রহিম রাঙ্গামাটির দেওয়ান পাড়াস্থ আবদুল করিমের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ৪/৫ মাস পূর্বে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ করে আসছিলো। কি কারণে আত্নহত্যা করেছে নিশ্চিত করে জানাযায়নি।

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান জানান, সকালে আত্নহত্যার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দোতলার বারান্দার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করা হয়। ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।