শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ৩ প্রার্থী

১৭২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ৩ মহিলা প্রার্থী। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মহিলা প্রার্থীরা হলেন, ১ নং সংরক্ষিত আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) শ্যাংথুইমা মারমা, ২ নং সংরক্ষিত আসনে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) কামনা চাকমা, ৩ নং সংরক্ষিত আসনে (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সুষমা দেবী চাকমা।

মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুসমিকা চাকমা জানান, মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা ৩টি আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ১ জন প্রার্থী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের বিপরীতে দ্বিতীয় কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ৩ জন প্রার্থীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনের জন্য ভোট গ্রহনের আর কোন সুযোগ থাকলো না।

মুবাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬ শত ৯৭ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৩৫ জন। ভোটগ্রহন হবে ২৮ নভেম্বর।