শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রোয়াংছড়িতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

৬১

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উথোয়াইনু মারমা (৪২) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

উথোয়াইনু মারমা তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। এ ঘটনায় আহত তার স্ত্রী উনুচিং মারমাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় উথোয়াইনু মারমাসহ বেশ কয়েকজন তার বাসায় বসে খাওয়া দাওয়া করছিলেন। এ সময় সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে উথোয়ানু মারমা ঘটনাস্থলেই মারা যান এবং গুলিবিদ্ধ হন তার স্ত্রী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী উথোয়াইনু মারমার বাসা ঘেরাও করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল রওনা দিয়েছে, তারা ফেরত এলে বিস্তারিত জানা যাবে।