শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাঙ্গামাটিতে গণ-অনশন

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণ- অনশন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ নভেম্বর) সকালে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় গণ-অনশনে অংশ নেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,রাঙ্গামাটি জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা শাহিদা আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ ছাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাস এর সভাপতি আবুল হোসেন বালি, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতা পাকাপোক্ত করতে খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন করছে। তাই বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসা দিতে হবে। তা না হলে সারাদেশে একযোগে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় হয় এ কর্মসূচি থেকে।#