শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

গুইমারায় ট্রাক-অটোরিকশা-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

৫১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারায় ট্রাক, অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শুক্রবার(১৯ নভেম্বর) সকালে গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে আসা খাগড়াছড়ি গামী ট্রাক(ঢাকা মেট্রো ট ১৮-৮৭৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাইক্রো বাসকে(ঢাকা মেট্রো ঘ-২২-৩২২৮) ধাক্কা দিয়ে খাগড়াছড়ি হতে গুইমারা গামী অটোরিকশা সহ রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়।

খাদে পড়ে গ্যাস চালিত অটোরিকশায় সাথে সাথে আগুন ধরে যায়। এতে অটোরিকশায় থাকা চালক মোঃ রিয়াজ হোসেন (৩৫)ও তার ভাই মোঃ রেজওয়ান হোসেন গুরুতর আহত হয়। আহতরা পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ির একসত্যাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে এনে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন গুইমারা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে এবং গাড়ি গুলো উদ্ধার করে গুইমারা থানায় নেওয়া হয়েছে ।