শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

খাগড়াছড়ির গুইমারায় উৎসবমুখর পরিবেশ ইউপি নির্বাচন অনুষ্ঠিত

৪৪

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥

খাগড়াছড়ি গুইমারাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ যা বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত গ্রহন অনুষ্ঠিত হয়।

সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটারদের উপচে পড়া ভীড় দেখা গেছে। বিশেষ করে মহিলা ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর একটা পর্যন্ত গুইমারা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন।

গুইমারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গুইমারা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন,ও সাধারণ সদস্য পদে ২২ জন, হাফছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন, সিন্দুকছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২১ জন নির্বাচনে অংশ গ্রহন করেন।

মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৮শত ০২ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১৮০৪০ জন ও নারী ভোটারের সংখ্যা ১৬৭৬২ জন। প্রিজাইডিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিজিবি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান এখন পর্যন্ত কোথাও কোন নির্বাচনী সহিংসতার খবর আমরা পাইনি।