শিরোনাম
পাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুজিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়

রাঙ্গামাটির বরকলে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

৫৮

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি বরকলে ইউপি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চার ইউনিয়নে সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নে সুবলং ইউনিয়নে ভোটার পুরুষ ৫ হাজার ১শত ৩১ জন, মহিলা ৪ হাজার ৭শত ৪৮ জন মোট ভোটার ৯ হাজার ৮শত ৭৯জন, বরকল ইউনিয়নে ভোটার পুরুষ ২ হাজার ৬শত ৮৪জন, মহিলা ২ হাজার ৩শত ৪১জন মোট ভোটার ৫হাজার ২৫জন, আইমাছড়া ইউনিয়নে ভোটার পুরুষ ৩হাজার জন, মহিলা ২ হাজার ৬শত ৭০জন মোট ভোটার ৫হাজার ৬শত ৭০জন ও বড় হরিণা ইউনিয়নে ভোটার পুরুষ ২হাজার ১শত ৩জন, মহিলা ১হাজার ৮শত ২জন মোট ভোটার ৩ হাজার ৯শত ৫জন। এরমধ্যে মোট পুরুষ ভোটার ১২হাজার ৯শত ১৮জন, মহিলা ভোটার ১১হাজার ৫শত ৬১জন, সর্বমোট ভোটার ২৪ হাজার ৪শত ৭৯জন রয়েছে বলে নির্বাচন অফিস।

নির্বাচন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা জানান, বরকল উপজেলার ইউপি নির্বাচন এইবার নিরপেক্ষতার মধ্যে সম্পন্ন হয়েছে। যা আগের নির্বাচনে দেখা যায়নি। তারা আরো জানান, নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট কারচুপি হয়নি। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন জানান,বরকলে ইউপি নির্বাচনে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সহ সকলেই ভূমিকা পালন করেছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।