শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

৮৫

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর (২৩ বীর) সেনাজোন কর্তৃক গোপন সংবাদের মাধ্যমে অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে চৈক্ষ্যং ইউনিয়নের কাঁকড়া ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে ইয়াংঅং ম্রো করুকপাতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও সেনা বাহিনী সূত্রে জানা যায়, বিক্রির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়ার ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক ইয়াংঅং ম্রোকে আলীকদম থানায় হস্তান্তর করা হবে।

এবিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, হস্তান্তরে পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।