শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামা থানা পুলিশের মতবিনিময় সভায়

ইউপি নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বরদাস্ত করা হবেনা- এএসপি অশোক কুমার পাল

৫৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে লামা উপজেলায়। এই উৎসবমূখর পরিবেশকে যারা নৎসাত করবে তাদের ছাড় দেয়া হবে না। আমরা চাই সকল দলের ও মতের মানুষের সুন্দর অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এই নির্বাচনে আধিপাত্য বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টিতে “অস্ত্রের ঝনঝনানি বরদাস্ত করা হবেনা”।

তিনি আরো বলেন, নির্বাচনের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন বহিরাগত কোন মানুষকে নির্বাচনী এলাকায় দেখা গেলে তাদের গ্রেফতার করা হবে। শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট থাকবে। এছাড়া প্রতিটি মানুষ যেন নিজেদের ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং কেউ যেন কেন্দ্রে প্রভাব বিস্তার না করে আমরা সেদিকে খেয়াল রাখবো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে লামা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এইসব কথা বলে তিনি। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লামা থানা ভবনের ৩য় তলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া লামা থানার অধিন সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ, সাংবাদিক, সকল ইউপি চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানের শেষে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এবং “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্ট এর আওতায় সহিংসতা সহায়তা কেন্দ্র বিষয়ক তথ্য সরবরাহমূলক প্রচারণাভিযান কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।