শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

৪৫

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দীঘিনালা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি হয় এতে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, পুলিশিং ডে এর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইসচার্জ একে এম পেয়ার আহমেদ প্রমূখ।

বক্তরা বলেন, পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবারে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়ে আসছে।