শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভায় বক্তরা

মাদক ও সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান

৭০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে মানিকছড়ি থানা হল রুমে এসআই মোঃ আক্কাস আলী’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশি কমিটির সভাপতি এম এ রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম।

এ সময় মানিকছড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, সহকারী পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশি কমিটির সাধারণ সম্পাদক সজর বরন সেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, ক্যয়জরী মহাজন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক, সমাজ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইয়াবা নামক মাদকে সব বয়সী মানুষ আসক্ত হয়ে পড়ছে। মাদকের এ করাল গ্রাসে যুবক থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষারাও বাদ পড়েনি। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় মাদকের পাশাপাশি মোবাইলের গেমসের প্রতিও ঝুঁকেছে বহু কিশোর। যার ফলে সকাল থেকে শুরু করে বিকেল-সন্ধা ও রাতের আধারে রাস্তার পাশে মোবাইলে গেমস খেলতে দেখা যায় অসংখ্য শিক্ষার্থীকে। পাশাপাশি বেড়েছে সামাজিক অবক্ষয়। এ সমস্যা দূরীকরণে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে যে সকল ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে থাকে তাদের সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি মাদক ও সামাজিক নানা অপরাধমূলক কর্মকান্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহব্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, পুলিশের একার পক্ষে সমাজের সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব না। তবে সমাজের সব শ্রেণির সকল পেশার মানষ যদি পুলিশকে সহায়তা করলে সমাজ থেকে অন্যায় অপরাধ কমে যাবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।