শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মিলন পুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব আয়োজনের প্রস্তুতিমূলক সভা

২১০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মিলন পুর বন বিহারে কঠিন চীবর দান উৎসব আয়োজনের প্রস্তুতি মূলক সভা করেছে স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন সাম্মাদিট্ঠি ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে মিলন পুর বন বিহারে সাম্মাদিট্ঠি ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাম্মাদিট্ঠি ফাউন্ডেশনের উপদেষ্টা শ্রীমৎ জ্ঞান ছদক ভান্তে, সাম্মাদিট্ঠি ফাউন্ডেশনের উপদেষ্টা নয়ন জ্যেতি চাকমা, সাম্মাদিট্ঠি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুফল চাকমা, সাম্মাদিট্ঠি ফাউন্ডেশন মিলনপুর শাখার সভাপতি প্রকাশ চাকমা, মিলনপুর বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুসময় চাকমা, অপু চাকমা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামি ১৩ ও ১৪ নভেম্বর মিলনপুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে। কঠিন চীবর দানোৎসব যাতে সুন্দর ও সফল হয় সেজন্য সাম্মাদিট্ঠি ফাউন্ডেশনের সদস্য্যদের দায়িত্ব বন্টন করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে অংশ গ্রহন করে পূণ্য লাভ করার আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ।