শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে কাপ্তাই ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৬৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রলীগ। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা দয়ারাম তনচংগ্যাসহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেএসএস ( সন্তু লারমা) এর অস্ত্রধারী সন্ত্রাসী দল আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের উপর ধারাবাহিক হামলা করে আসছে। তারই অংশ হিসাবে চিৎমরম ইউনিয়ন এর আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে তাঁরা হত্যা করেছে। অবিলম্বে নির্বাচনের পূর্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

শনিবার রাত ১২ টায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেথোয়াই মারমাকে তার নিজবাসা আগারপাড়ায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়।