শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

 নেথোয়াই মারমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংসদ দীপংকর তালুকদার

১১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। রবিবার (১৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক দল গুলো বেছে বেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। গতকাল রাতে নেথোয়াই মারমাকে হত্যা করেনি হত্যা করেছে দেশের গণতন্ত্রকে। নেথোয়াই মারমার অপরাধ ছিল গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামীলীগের হয়ে প্রার্থী হয়েছেন। এটাই তার বড় অপরাধ। ইতিপূর্বে জুরাছড়ির অরবিন্দ চাকমা, বিলাইছড়ির সুরেশ তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য নেতা কর্মীর উপর তারা হত্যাযজ্ঞ চালায়। তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির গর্ব ইতিপূর্বে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কিছুদিন পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞের মত সন্ত্রাসী কার্যক্রম কিছুটা বন্ধ ছিল, নতুন করে ইউপি নির্বাচনকে ঘিরে আবারো আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হত্যাযজ্ঞে নেমে তারা কাপ্তাই চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমকে হত্যা করেছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের দমন করতে নতুন করে তৎপরতা বাড়াতে হবে। অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর তৎপরতা আরো বেশী বাড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহবান জানান।

তিনি সন্ত্রাসী হামলায় নিহত চিৎমরম ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নেথোয়াই মারমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।