শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

সন্তানদের দেখভাল করবেন নাকি স্বামীর খোঁজ করবেন

লালতং পাংখোয়া নিখোঁজের ১মাস গত হচ্ছে, দুঃচিন্তায় স্ত্রী

১১৬

॥ নিরত বরণ চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার চাইলার পাড়ার বাসিন্দা সাবেক হেডম্যান লালতং পাংখোয়া নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও এখনো তাঁর খোঁজ মেলেনি। কোথায় আছে, কিভাবে আছে নানা চিন্তায় স্ত্রী এখন দিশেহারা। তিনি কি সন্তানদের দেখভাল করবেন নাকি স্বামীর খোঁজ করবেন।

সম্প্রতি লালতং পাংখোয়ার স্ত্রী জিনপারী পাংখোয়ার এর সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান তাঁর স্বামীর খোঁজ এখনো পান নি। প্রশাসনের কাছেও কোন খবর নেই। স্বামী কেমন আছে কিভাবে আছে তারও খবর জানতে পারছেন না। তিনি সন্তানদের নিয়েও রয়েছেন দুঃশ্চিন্তায়। তিনি আরো জানান, গত ১৫ সেপ্টেম্বর বুধবার বরকল উপজেলা থেকে ডাক্তার দেখাতে যান রাঙ্গামাটি শহরে। তিনি জানান তাঁদের প্রতিবেশী নতুন কুমার চাকমা ও তার স্ত্রী কালাবী চাকমা ডাক্তার দেখাতে পারলেও তাঁর স্বামী লালতং ডাক্তার দেখাতে পারেনি। পরে ডাক্তার দেখাতে না পারায় শহরের রিজার্ভ বাজারস্থ শান্তি আবাসিক হোটেল এর কক্ষ ভাড়া করেন স্বামী। কিন্তু বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শান্তি আবাসিক হোটেল থেকে লালতন পাংখোয়াকে অপহরণ করা হয়। গত এক মাস হয়ে গেলেও স্বামী এখনো ফিরে আসেনি। তিনি জানান, স্বামী না থাকায় ৩ সন্তানের লেখাপড়ার খরচও ঠিকমতো দিতে পারছেন না। তিনি এখন একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে গণমাধ্যমকেও জানান।

এ বিষয়ে বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, এখনো লালতং পাংখোয়ার সন্ধান পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে খুঁজেতে তৎপরতা চলছে। সন্ধান পাওয়া গেলে অবশ্যই তাঁর পরিবারকে জানানো হবে।