শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বরকলে কন্যা শিশু দিবস পালিত

৭৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য নিয়ে বরকলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর)  সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃসুলতান আহমেদ, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ প্রমূখ।

এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা,প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী কর্মকর্তা আখি তালুকদার ও হিতৈষী চাকমা,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।